মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে র‍্যাব-১৪ পৃথক তিনটি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ছিনতাই মামলার সক্রিয় আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন।

আবু রায়হান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর থানার মুচিরচালা তরফপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামি মো. মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী গত ১৬ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় আদালতের আদেশে মান্দা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, অপর অভিযানে চুরি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102