মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এ ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

স্থানীয়রা জানান, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এই রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ যাতায়াতের সুবিধা পাবেন।

কলেজছাত্রী হালিমা বেগম বলেন, “স্টেশনটি চালুর পর আমরা খুব খুশি। আমাদের যাতায়াত ব্যবস্থা আরো সহজ হলো।”

স্থানীয় বাসিন্দা হেলাল মিয়া বলেন, “স্টেশন চালু না হওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিল। স্টেশনটি চালুর পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন।”

শাকিল আহমেদ বলেন, “রেল স্টেশন নির্মানের প্রায় এক যুগ পর স্টেশনটি চালু হলো। এখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি করছি। তা হলে আমাদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।”

রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102