মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে হাদির মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। এ সময় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102