মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, সেই সরকারের প্রধান হবেন দেশনায়ক তারেক রহমান।’তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে।

বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির সমর্থক হওয়ার কারণে অনেকেই চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন। ১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ এবং সদর উপজেলা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুল। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102