ঘাটাইলে বিএনপির দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের দেওজানা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ২ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন-বোয়ালীহাটবাড়ি গ্রামের আতিকুর রহমানের ছেলে মনিরুজ্জামান(৩৫) ও ছনখোলা গ্রামের বাকী খানের ছেলে বাবলু খান(৩০)। এদেও দু‘জনকেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় দুজন হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।