মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি (০২) অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102