মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে একটি পরিত্যক্ত গরুর খামার থেকে মাথার খুলি, পা ও মেরুদণ্ডের হাড় উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি পরিত্যক্ত গরুর খামার থেকে মানুষের মাথার খুলি, একটি পা ও মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দেহাংশগুলো পানিয়াবান্দা গ্রামের বাসিন্দা মো. রাশিদুল ইসলামের বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের রাশিদুল ইসলাম গত ২৬ নভেম্বর অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২৪ ডিসেম্বর সদর থানায় অজ্ঞাতনামা হিসেবে একটি মামলা করা হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া থেকে ভুক্তভোগীর অটোরিকশা উদ্ধার করা হয় হয়। পরবর্তী সময়ে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতার আসামিদের তথ্যর ভিত্তিতেই বুরবুরিয়া গ্রামের পরিত্যক্ত খামার থেকে মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ভুক্তভোগীকে শতভাগ শনাক্তে আলামত ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102