মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে রেললাইনের পাতে ভাঙন দেখা দিয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পাতে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের ওপর রেললাইনের পাতে ভাঙন দেখতে পান এলাকাবাসী। দুর্ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাত মেরামতের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আজ বুধবার সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। স্থানীয়রা কাছে গিয়ে রেললাইনের পাত ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে জানান। পরে তারা এসে রেললাইন মেরামতের কাজ শুরু করেন।

রেলওয়ের কর্মচারীরা জানান, দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেললাইনের পাত এনে ভাঙা অংশটুকু খুলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102