মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদসহ জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো: জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ১০ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. একেএম আব্দুল হামিদকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মো: ওয়াহেদুজ্জামান সুমন, এনসিপি নাগরপুরের প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102