মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে ৩০০ শিক্ষককে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে ৩০০ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।

শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিনের সভাপতিত্বে এসময় শাহীন স্কুলের (ইংলিশ ভার্সন) প্রিন্সিপাল মিলন সরকার, শাহীন ইসলামিক স্কুলের মুহতামিম মুফতি মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এ উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন ও সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিন বলেন, ভবিষ্যতে শিক্ষক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক ট্রেনিং, মূল্যায়ন, মেন্টরিং ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে এই শিক্ষা উদ্যোগ আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102