মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মাভিপ্রবিতে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান সামছুল আলম শিবলী।

প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. নজমুস সাদেকীন। রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রোটারিয়ান ড. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং মাভাবিপবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম। প্রোগ্রাম পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইলের প্রেসিডেন্ট রোটারেক্টর সাকিব হাসান খান।

বক্তারা বলেন, কিডনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102