মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই জনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে টিলার লাল মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এই জরিমানা আদায় করেন।

উপজেলার গোড়াই ইউনিয়নের রাখের টেকি গ্রামের আলাল মিয়ার ছেলে রানা মিয়াকে ৫০ হাজার এবং আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জয়নাল সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ীরা উপজেলার পাহাড়ি এলাকার বাঁশতৈল, আজগানা, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন টিলায় রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় রানা মিয়া ও জয়নাল সিকদারকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া টিলার লাল মাটি কাটা ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102