মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সতর্ক থাকতে হবে আপনার ভোটে যেন অন্য কেউ সিল দিতে না পারে-তারেক রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার ভোটের আগের দিন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না পারে। যার যার এলাকার ভোটকেন্দ্রে সতর্ক অবস্থান গড়ে তুলতে হবে। সঠিক ভোটারই ভোট দিচ্ছে কি না, নাকি অন্য এলাকা থেকে কেউ এসে ভোট দিচ্ছে-সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যেতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, ভোট দিয়ে চলে এলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভোট যেন অন্যদিকে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, এখনো কিছু মহল ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তারা বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে এবং এভাবে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102