‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বইপাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাতিঘর আদর্শ পাঠগারের সভাপতি মো. শাহজাহান, সহকারী লাইব্রেরিয়ান জাহিদ হাসান, সদস্য মো. রাকিব হাসান, সিয়াম আহমেদ, মো. সিয়াম হোসেন, মো. হাবিবুর রহমান, দুলাল মিয়াসহ বিভিন্ন বয়সী পাঠক।