মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপির কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের ওপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে। এতে পাঁচ নেতাকর্মী আহত হন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের নজরুল ইসলাম, কামাল, কাজিম উদ্দিন ও আব্দুল কুদ্দুস।

এ ঘটনার প্রতিবাদে রাতে কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কালিহাতী থানা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে তারা হামলার প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, রাতে লুহুরিয়া বাজার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীরা প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এসময় তারা সেখানে বিএনপির অফিসে বসলে হঠাৎ করে স্বতন্ত্র হাঁস প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীরা হামলা করেন।

বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, ‌‘বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করতে চাই। হামলার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক চাই।’

এ বিষয়ে জানতে লতিফ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এ এম তৌফিক আজম বলেন, ‘হামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102