মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করছি। তার নির্বাচনী প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মধুপুরে একটি রাস্তা উদ্বোধন করার সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টার্ট আপ কোম্পানি করা হবে।’

তিনি বলেন, ‘মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোনো রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না। দখলবাজি হবে না। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারই ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করা হলো। আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই।’

এরপরে উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘মধুপুর থেকে চাঁদাবাজ দূরকরতে হবে। চাঁদাবাজের কোনো দল নেই।’

সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনসহ সকলকে আহ্বান জানান তিনি।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহদেম, উপজেলা প্রকৌশলী মো: রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো: জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102