```
টাংগাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

টাংগাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মো. মামুন মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মামুন শেরপুর জেলার শেরপুর সদর থানার চর […]

মধুপুরে কবিরাজির কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মধুপুরে কবিরাজির কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে কবিরাজি চিকিৎসার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। ঘটনার পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মামলায় অভিযুক্তরা হলো- মধুপুর উপজেলার অরণখোলা এলাকার বাহারাম বাদশার ছেলে ইমাম হাসান হৃদয় (২৩), গোপদ এলাকার মকবুল হোসেনের ছেলে […]

মধুপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মধুপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের জলছত্র এলাকায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রতন সিংহের মরদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের বাজারে একটি বরফকল পরিচালনার পাশাপাশি পাথর […]

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য […]

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ […]

মধুপুরে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্কে ৯৯৯ ফোন

মধুপুরে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্কে ৯৯৯ ফোন

টাঙ্গাইলের মধুপুরে একটি গ্রামে বাঘসদৃশ দুটি প্রাণি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করে বন বিভাগকে খবর দিয়েছেন তারা। তবে টাঙ্গাইলে মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে দেখা যাওয়া প্রাণিটি বাঘ নাকি অন্য কিছু তা যাচাই করে দেখা হচ্ছে। মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের […]

মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা

মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র ১০টি […]

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে বন কর্মকর্তার চাকরিকালে দোখলা রেঞ্জে বহুমাত্রিক বন অপরাধ সংঘটিত হয় সেই কর্মকর্তাকেই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। জানা যায়, মধুপুর বনাঞ্চল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরগুলো বন অধিদপ্তরের নজরে এলে প্রধান বন সংরক্ষক অফিস […]

মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার

মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন […]

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে […]

```

আমাদের মধুপুর ২৪