মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

টাংগাইল মেডিকেলে অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন ফাতেমা রহমান বীথি। এ সময় রোগীরা ওয়ার্ডের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট ও সেবা অব্যবস্থাপনার অভিযোগ করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে অভিযোগরে বিষয়ে কথা বলতে যান বীথি। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গায়ে হাত তোলেন অভিযোগ।

ফাতেমা রহমান বীথি বলেন, “আমি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। সেখানে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলতে গেলে অবরুদ্ধ হতে হয়, লাঞ্ছিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, “প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান করা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। কোন পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102