টাংগাইলে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল শহরের আজিজ প্লাজার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে তিনি শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় অবস্থিত আজিজ প্লাজায় গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৯টার দিকে আজিজ প্লাজার দ্বিতীয় তলায় একটি কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।