মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে চাঁদা নিতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদার টাকা নিতে গিয়ে এক ভুয়া সাংবাদিক আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম রিহান সিকদার (২৩)। তিনি উপজেলার ৩ নম্বর ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, রিহান সিকদার সাংবাদিক পরিচয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধান ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে টাকা দাবি করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

স্থানীয়রা আরও জানান, মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলসহ উপজেলা সদর, পাকুল্যা, হাটুভাঙ্গা, বাঁশতৈল, ওয়ার্শি ও জামুর্কি এলাকায় অন্তত ৪০–৫০ জন ভুয়া সাংবাদিক নিজেদের সাংবাদিক পরিচয়ে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব চক্র ভুয়া টিভি চ্যানেলের নাম ব্যবহার এবং হাতে ভুয়া মাইক (বুম) নিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছে। সাধারণ মানুষ এসব ভুয়া সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বৃষ্টির কারণে ফতেপুর বাজারের পাকা শেডে মাঝে মাঝে ধান রাখা হয়। রিহান সেখানে এসে ছবি তুলে ভয় দেখিয়ে টাকা দাবি করতেন। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। রিহানকে আটকের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান বলেন, ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রিহান সিকদার নামে এক সাংবাদিক পরিচয়দানকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102