মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী এবং সহযোগী ব্যাংকগুলোর ৩৩ জন কর্মকর্তা অংশ নেন।

শেষ পর্বে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102