মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মির্জাপুরের ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ! দুপক্ষের উত্তেজনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। এতে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।

স্থানীয়রা জানান, প্রায় অর্ধশত বছরের কাইতলা পশুর হাটটি (গরু, মহিষ, ছাগল) বিক্রির জন্য বিখ্যাত। যে কারণে এই হাট থেকে বিপুল রাজস্ব পায় সরকার। চলতি বছরও সরকার তিন কোটি ৫৯ লাখ টাকার উপরে রাজস্ব পেয়েছে। এ দিকে এই হাটটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে পাশের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কতিপয় অসাধু লোকজন।

শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তিন লাখ ১০ হাজার টাকা দিয়ে দেওদিঘী বাশেঁর হাট নিয়ে তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে জোর পূর্বক সেখানে পশুর হাট বসিয়েছেন।

কাইতলার হাটটি সপ্তাহে শনিবার বসে। দেওদিঘী হাটটি সোমবার বসলেও সেখানে শুধু বাঁশ বিক্রি করা হতো। কাইতলা হাটকে ক্ষতি করতে জোরপূর্বক কাইতলা থেকে অদুরে বাশেঁর হাট দেওদিঘীতে শনিবার পশুর হাট বসানো হচ্ছে।

এতে কোরবানির ঈদের আগে দুইদলের লোকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় প্রাণঘাতি সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে।

এ দিকে ২১ এপ্রিল দেওদিঘী হাটের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কাইতলা হাটের ইজারাদার মাসুদুর রহমান।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দেওদিঘী হাটের কারণে কাইতলা হাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও কাইতলা হাটে যাওয়া বিভিন্ন পাইকার ও খামারি গরু জোরপূর্বক দেওদিঘী হাটে নামানোর অভিযোগ রয়েছে হাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ২৬ এপ্রিল এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো: রাফিউল ইসলাম দেওদিঘীর হাটটি শনিবারের পরিবর্তে সোমবার বসানোর জন্য সখীপুরের নির্বাহী অফিসারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

আব্দুল লতিফ ও আনোয়ার হোসেন নামের দুই পাইকার বলেন, আমরা কয়েক দশক যাবত কাইতলা হাটে গরু বিক্রি করি। গত হাটে দেওদিঘী হাটে গরু বিক্রি করতে করতে বাধ্য করা হচ্ছে। এতে আমরা তেমন লাভ করতে পারছি না।

কাইতলা হাটের ইজারাদার মাসুদুর রহমান বলেন, একই দিনে কাছাকাছি আরেকটি হাট বসালে দুই হাটের সুনাম নষ্ট হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়াও কয়েক কোটি টাকা দিয়ে আমি ইজারা নেয়ায় আমার মতো হাটটিরও ক্ষতি হতে পারে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দেওদিঘী হাটের ইজারাদার শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে হাটে বাঁশের পাশাপাশি পশু বিক্রি করা হচ্ছে। কারো বা কোন হাটের ক্ষতি করার উদ্দেশ্যে এখানে পশু বিক্রি করা হয় না।’

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের চিঠি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সখীপুর ও মির্জাপুরের ইউএনও লিখিত আকারে নির্দেশ দেয়া হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102