মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দেলদুয়ারে নিখোঁজের ২ দিন পর এক যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুই দিন পর জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

​নিহত জসিম উদ্দিন উপজেলার  আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার সন্ধ্যায় হিঙ্গানগর এলাকায় একটি ধানক্ষেতের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

​দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ মে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি।

পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102