সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সবুজ-শ্যামল বাংলাদেশ’ বাংলাদেশের ঐতিহ্য। সেই সবুজায়ন এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য এ কর্মসূচি। টাঙ্গাইলে আমরা প্রায় ৪০ লাখ বৃক্ষ রোপণ করবো। ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে। গাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।