মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) শাহবাগ থানার একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আকন্দ (৪৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এরশাদ আকন্দ টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার বাসিন্দা।

শাহবাগ থানায় বুধবার (১৭ জুন) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা রাজা মন্ডল (৪৫) বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, রাজা মন্ডলের ছেলে নাসির মন্ডল (১৯) এইচএসসির শিক্ষার্থী। তার ভাগ্নে মো. জহিরুল ইসলামের মাধ্যমে অভিযুক্ত এরশাদ আকন্দের সঙ্গে পরিচয় হয়।
একপর্যায়ে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে নাসিরকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে তিনি মোট ১২ লাখ টাকা দাবি করেন।
পরে গত ৪ মে বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। বাকি টাকা চাকরি হওয়ার পর পরিশোধ করার কথা ছিল।

তবে দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত ব্যক্তি চাকরির ব্যবস্থা করতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় কালক্ষেপণ করতে থাকেন। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশ সময় ফোন রিসিভ করেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রাজা মন্ডল দাবি করেন, তিনি ঋণ করে ওই টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত কার্যক্রম শুরু করি। পুলিশে চাকরি দেওয়ার নামে প্রায় ৮ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে। অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102