মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে দুই গ্রাম ৩ দিন ধরে বিদ্যুৎ নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দুটি গ্রাম। পিডিবির বেতুয়া ফিডারের আওতাধীন এসটি লাইনের ৬টি খুঁটি ভেঙে পড়ায় এই বিপর্যয় ঘটেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বেতুয়া ও কালিয়ান গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

জানা যায়, গত রোববার ঝড় ও অতিবৃষ্টির কারণে বেতুয়া ফিডারের সঞ্চালন লাইনের ৬টি খুঁটি ভেঙে পানির নিচে তলিয়ে যায়। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন পার হলেও এখনো বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, তীব্র গরমের মধ্যে টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে, শিশু ও বয়স্করা বেশি কষ্টে রয়েছেন।

বেতুয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা এবং কালিয়ান গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘গত রোববার থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। এই গরমে তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকা খুবই কষ্টকর। আমরা বারবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েছি, কিন্তু এখনো সমাধান পাইনি।’

সখীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাসেল আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতের কাজ চলমান রয়েছে। তবে ভেঙে যাওয়া খুঁটি দিয়ে সঞ্চালন লাইন চালু করা সম্ভব নয়। নতুন স্টিলের খুঁটি স্থাপন করে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102