মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে। এর আগে, রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ওই গ্রামের হাসান আলীর ছেলে।

জানা যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রবিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যান। এদিকে, ঘটনাটি পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা বাদী হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। পরে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102