মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারুণ্যের মেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমিও জিততে চাই’- এ স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। মেলায় বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ১৯টি স্টল অংশগ্রহণ করে। মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিভিন্ন কলেজের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক, কুইজ প্রতিযোগিতা, ভিডিওগ্রাফি প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জেলা শাখার সভাপতি নাজমুল হুদা নবীন, সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলামস বাবু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102