মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ভাতিজার হাতে চাচা খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পটল এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালক ছেলে।

নিহত বাদশা মিয়ার (৬০) প্রতিবেশী ইউপি সদস্য বিপ্লব হোসেন জানান, হত্যাকাণ্ডের শিকার বাদশা মিয়ার পালিত ভাতিজা মো. ইয়াসিন। বাদশার বড় ভাই মুনছের আলীর কোনো সন্তান না থাকায় ইয়াসিনকে দত্তক নেন। মুনছের আলী মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। প্রায় তিন বছর আগে দত্তক ভাতিজাকে কোনো এক কারণে মারধর করেন বাদশা। সেই জেদ বুকে চেপে রাখে ইয়াছিন।

‘প্রতিবেশীদের কাছে মাঝেমধ্যে বলে বেড়াত, চাচাকে একদিন মেরে ফেলব। সে করলও তাই।’

রোববার দুপুরে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এ সময় ভাতিজা ইয়াসিন করিম পেছন থেকে আম গাছের লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। আশপাশের লোকজন বাদশাকে মাচার নিচে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে বাদশাকে মৃত অবস্থায় পান।

এদিকে চাচাকে হত্যা করে বাড়িতেই অবস্থান করছিল ইয়াসিন। স্থানীয়রা তাকে ধরে বেঁধে ফেলে খবর দেন পুলিশকে। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার ও ইয়াসিনকে গ্রেফতার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102