পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক টাঙ্গাইল সদর শাখা এ কর্মসূচি আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন- পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক টিপু সুলতান, শেখ রাসেল আল মাহমুদ, মো. আব্দুল্লাহ ও শহিদুজ্জামান।
আরো পড়ুনঃ টাংগাইলে শিশু হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। তারা মানবেতর কর্মজীবন পার করছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামোটি দ্রুত বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

