
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের মধুপুরে মাদক কারবারির স্বামীর
শাস্তির দাবিতে স্ত্রীসহ এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এবং একই সাথে তার করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার(মহিষমারা) এলাকার সাধারণ জনগণ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার দক্ষিণ মহিষমারা গারোবাজার-মোমিনপুর সড়কে স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মামলা প্রত্যাহারের এ দাবী জানানো হয়।
এ সময় মাদক কারবারি হাবিবুর রহমান ওরফে হাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন,হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা খাতুন, ভুক্তভোগী রহিম বাদশা, মোনতাজ আলী ও সাইদসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করে বলেন, হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় সাধারণ মানুষসহ উঠতি বয়সি ছেলে-মেয়ে,স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের মাদকের বিস্তার ঘটিয়ে যাচ্ছে। আর তার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার নামে বানোয়াট মামলা করে হয়রানি করছেন। তাঁর কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, এসব মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। তাঁরা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন এর পরে এলাকাবাসীর সমন্ময়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এ সময় এলাকার কয়েকশত নারী ও পুরুষ অংশ নেন।

