জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর)  আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সালাম পিন্টু।

আরো পড়ুনঃ টাংগাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

​সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই দিনের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়।

​এ সময় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।