পরীমনিকে হিরো আলমের পরামর্শ

পরীমনিকে হিরো আলমের পরামর্শ

সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুনঃ ভূঞাপুরে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার এর জরিমানা

হিরো আলম বলেন, পরীমনির একটা বিষয় নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে। সে বিষয়ে অবশ্য আমিও দুঃখ প্রকাশ করছি। আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না।

তিনি আরও বলেন, এই মিডিয়ার কারণে আজকে আমি হিরো আলম। তাই আমাদের মাঝে আজকে যারা সেলিব্রিটি, যারা মিডিয়া পার্সন আছেন তাদের জন্য। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি বলেন, আমরা চাই, এটা নিরসন হোক। পরীমনি আপা আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান, কারণ আপনি পরীমনি আপনাকে মিডিয়া হিরোইন বানাতে পারে, আবার জিরোইন বানাতে পারে। তাই আপনার কাছে অনুরোধ করবো, এই ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রচণ্ড তোলপাড় চলতেছে। এটা নিরসন হোক। আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।