নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সৌরভ সিকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৌরভ আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মির্জাপুরের সুজন মিয়া আহত হন। এ ঘটনায় পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত ও অভিযোগের সূত্র ধরে ছাত্রলীগ নেতা সৌরভ সিকদারের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুনঃ মির্জাপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

