মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

দেলদুয়ারে তিন দেশের অংশগ্রহণে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীলঙ্কা, মিয়ানমার ও বাংলাদেশের যৌথ অংশগ্রহণে টাঙ্গাইলে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী দেলদুয়ার উপজেলার রিদয়পুর বিদ্যাঘরে উবিনীগ, নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ ছাড়াও মিয়ানমার এবং শ্রীলঙ্কার বীজ ও স্থানীয় বস্ত্রশিল্প সর্ম্পকে ধারণা তুলে ধরা হয়েছে।

নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মিয়ানমারের থেত নাইং তুন, শ্রীলঙ্কার জয়সিরি প্রেমরত্নে ও নিরোশানি মহেশিকা, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরসৌদ আহমেদ, পাথরাইল তাঁত সমিতির সভাপতি রঘুনাথ বসাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম বসাক, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি নরুল ইসলাম, বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম এ সোবহান।

নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও শ্রীলঙ্কার কৃষক সংগঠকরা একত্রে হয়ে কৃষি মেলায় অংশগ্রহণ করেছেন। মেলায় পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়ে জ্ঞান আদান প্রদান করা হয়েছে। মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং নানা পেশার মানুষরা এসেছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102