মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে ফাঁদে পা দিলেই বিপদ আসন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যার প্রায় ২০ কিলোমিটার জুড়ে রয়েছে মির্জাপুর। মহাসড়কটির মির্জাপুর অংশে প্রায়ই ঘটে ছিনতাই ও ডাকাতির ঘটনা। ছিনতাইকারী কিংবা ডাকাতদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটলেই কেবল আলোচনায় আসে মহাসড়কটির অনিরাপদ অবস্থার বিষয়টি।

জানা যায়, ডাকাতদলের সদস্যরা মহাসড়কে কখনো গাড়ির ব্যাটারি, কখনো বস্তা আবার কখনো মোবাইল সাদৃশ্য আলোকিত বস্তু ফেলে রেখে ফাঁদ তৈরি করে। লোভে পড়ে কেউ এসব তুলে নিতে গাড়ি থামালেই হামলে পড়ে ডাকাতদলের সদস্যরা। এ ছাড়া ছিনতাইকারীরা হেলমেট পরে মহাসড়কে চলন্ত মোটরসাইকেল টার্গেট করে অনুসরণ করে। এরপর জনমানবহীন কোনো অংশে পৌঁছলেই ব্যারিকেড দিয়ে ছিনিয়ে নেয় সবকিছু। সম্প্রতি এমন ফাঁদ পেতেই ঘটেছে একটি ডাকাতির ঘটনা। গত ১৭ই ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি অংশে বস্তা ও মোবাইল রেখে ফাঁদ পাতে ডাকাতদল। ওই ফাঁদে পা দিয়ে ট্রাক থামিয়ে হামলার শিকার হন বগুড়াগামী একটি ট্রাকের চালক।

আরো পড়ুনঃ মির্জাপুরে ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু

এতে তাদের হামলায় নিহত হন নাজমুল নামের এক ট্রাক ড্রাইভার।

এর আগে গত ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুড়ী চরপাড়া ব্রিজ এলাকায় এমনি এক ফাঁদে পা দিয়ে হামলার শিকার হন ট্রাক ড্রাইভার মজিবর। ডাকাতরা তাকে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে দেয়। এ ছাড়া গেল এক বছরে হেলমেট পরে মহাসড়কে চলন্ত মোটরসাইকেল অনুসরণ করে ঘটেছে বেশ কয়েকটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা। স্থানীয় মাসুদ মিয়া বলেন, মহাসড়কের পাশেই আমার বাসা। মাঝেমধ্যেই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাসড়কের এই অংশে লাইটগুলো বন্ধ থাকার সুযোগটি কাজে লাগিয়ে অপরাধচক্রের সদস্যরা এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

আরো পড়ুনঃ মির্জাপুরে ট্রাক চালককে খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানি বলেন, যারা এসব করে তারা আশেপাশের এলাকার মাদকসেবী। আমরা রাত ১২-১টার দিকে দোকান বন্ধ করে চলে যাওয়ার পরই তারা সড়কের নির্জনস্থানে অবস্থান নেয়। গোড়াই হাইওয়ে থানার পুলিশ মোল্লা টুটুল বলেন, মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সিসি ক্যামেরা স্থাপন করা হলে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যায়। সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধমূলক কর্মকাণ্ডও কমে আসবে বলে তিনি মতামত দেন। মির্জাপুর থানার ওসি রেজাউল করিম জানান, সম্প্রতি ডাকাতদের হামলায় এক ট্রাক ড্রাইভার নিহতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের আরও সদস্য রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102