মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসাইলে ১০ কেজি গাঁজাসহ চারজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় হাইপ্রেসার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ময়দান গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রহিম বাদশা (৩০), একই উপজেলার কামাতাংগারিয়া গ্রামের ইমান আলীর ছেলে মুক্তার আলী (৩৮), ময়দান গ্রামের মাজন মিয়ার ছেলে মাসুদ রানা (২৯) ও মধুপুর উপজেলার আউশনারা গ্রামের ইব্রাহিম খানের ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানার এএসআই ওবায়দুর রহমান মহাসড়কের বিভিন্ন স্থানে টহল পরিচালনা করেন।

একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাঐখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইন মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, আটকদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা মাদক সংগ্রহ করে বাসাইল উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102