মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে ভ্যাপসা গরম, আবার সেইসঙ্গে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং। ফলে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। রমজানের শুরু থেকে ধনবাড়ী উপজেলায় দেখা দিয়েছে নজিরবিহীন লোডশেডিং। সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময়ে লোডশেডিং হওয়ায় মুসল্লিদের ক্ষোভ বিরাজ করছে।

আবার কিছু সময় বিদ্যুৎ থাকলেও থাকছে না পরিমাণ মতো ভোল্টেজ। লো-ভোল্টেজের কারণে সঠিক সময়ে কৃষক ফসলে পরিমাণ মতো সেচ দিতে না পাড়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হচ্ছে। প্রথম রোজা থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লায় লোডশেডিং হচ্ছে বলে স্থানীয়রা জানান। তাদের অভিযোগ, ইফতার ও তারাবি নামাজ পর্যন্ত অনেক স্থানে বিদ্যুৎ থাকে না। আবার কয়েকটি স্থানে বিদ্যুৎ এসেই চলে যায়। বিদ্যুতের এমন আচরণে রাতের বেলা একটু স্বস্তিতে ঘুমাতে পারছেন না তারা।

শারমীন আক্তার বলেন, রমজানের শুরু থেকেই লোডশেডিং বেড়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং।

এতে আমাদের মতো গৃহিণীদের জন্য সেহরি ও ইফতারি তৈরি করা খুবই কষ্টকর। ফারুক জানান, কয়েক দিন থেকে প্রতিদিন ইফতারের পর বিদ্যুৎ থাকছে না। ঘন ঘন লোডশেডিং ও গরমে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারছেন না। ‘সেহরির সময় বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যায় ইফতারের সময় বিদ্যুৎ চলে যায়, তারাবির নামাজের সময় বিদ্যুৎ চলে যায়। এর কি কোনো প্রতিকার নেই?

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102