মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক হতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেছেন, শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। এছাড়া শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে নিজেদেরকেই উদ্যোক্তা হতে হবে। এতে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে যেমন গড়ে উঠবে তেমনি নিজেই সমাজের কাছে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল করে তোলার সিলেবাস ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। গ্রাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যেন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিতে জনসম্পদে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার।

গত শনিবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন ও শিক্ষার মানন্নোয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোস্তাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার কদমতলী হাইস্কুল পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102