মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও রবিবার (২৮ এপ্রিল) নানা কর্মসুচীর মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান, আইনগত সহায়তা মেলা ও আলোচনা সভা। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলার সভাপতিত্বে দিনব্যাপী এসব কর্মসুচীতে সংসদ সদস্য ছোট মনির, সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, বিচারক, আইনজীবি, মানবাধিকার কর্মী ও বিচারপ্রার্থী জনগন অংশ নেন।

জেলা লিগ্যাল এইড কমিটি এসব কর্মসুচীর আয়োজন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102