মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরের এমপি জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি আওয়ামী লীগ নেতা কিসলুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি অনুপম শাহজাহান জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন একই আসনের সাবেক এমপি ভিবি জোয়াহেরুল ইসলামের সমর্থক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সদস্য আকরাম হোসেন কিসলু।

শনিবার (১১ মে) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু বলেন, একটি গ্রুপ তৈরি হয়েছে যারা সুসংগঠিত আওয়ামী লীগকে দি-খণ্ডিত করার পায়তারা চালাচ্ছে। তাদের অন্যতম হলেন আপনাদের এলাকার এমপি (অনুপম শাহজাহান জয়)। যিনি ভোটে নির্বাচিত হয়েছেন।

কিসলু অনুপম শাহজাহান জয়কে উদ্দেশে করে বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই। আপনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের (ভিপি জোয়ারের) বিরুদ্ধে আর যদি কোনো কথা বলেন তাহলে আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। আপনি ভালো হয়ে যান।

যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের৷ সভাপতি ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদ।

এছাড়াও ওই সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, উপদফতর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও আজমত আলী প্রমুখ৷

উল্লেখ্য, সখীপুর-বাসাইলের সাবেক এমপি ভিবি জোয়ারের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদে গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক মানববন্ধনে সাবেক এমপি জোয়াহের এবং বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়ের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102