মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, সরকারের সদিচ্ছা এবং নীচের দিকে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তাদের আগ্রহের কারণে ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানী অনেক কমে গেছে। তারপরও কিছু জটিলতা আছে যেগুলোর কারণে সাধারণ মানুষ অনেক বেশী হয়রানীর শিকার হন, তার প্রত্যেকটি আমরা এড্রেস করবো। অনেক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেগুলো আমরা কেস বাই কেস ধরে ধরে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারী অ্যাকশন নেবো।

তিনি রবিবার (৯ জুন) ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সকালে সপ্তাহের প্রথম কার্যদিবসে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এরপর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির প্রমুখ।

এ সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সেবা প্রত্যাশিরা উপস্থিত ছিলেন। এই ভূমি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে ০৮ থেকে ১৪ জুন পর্যন্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102