মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ব্যবস্থাপনার উন্নয়ন এবং ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার বর্জ্যের ব্যবস্থাপনার উন্নয়ন এবং ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪তম ব্যাচ। বুধবার(২৬ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইল পৌরসভা অনেক প্রাচীন এবং গৌরবান্বিত একটি শহর। পৌর কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিকতা স্বত্বেও পর্যাপ্ত ডাস্টবিন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একই সঙ্গে গৃহস্থালীর নিয়মিত বর্জ্য যত্রতত্র ফেলার কারণে নানা রোগ-জীবাণু ছড়াচ্ছে এবং ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে ইতোমধ্যে পরিকল্পিত বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সাথে চলতি বছরের ৩১ মে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের কাছে সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে গণস্বাক্ষর সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে পৌরসভার ১৮টি ওয়ার্ডে সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংগঠন কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪তম ব্যাচের তিনজন ফেলো। তারা হচ্ছেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলী ইমতিয়াজ সোহান, টাঙ্গাইল শহর যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমেল খান বাঙ্গালী এবং জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আল আমিন হোসেন। এ সময় জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব কেএম তৌহিদুল ইসলাম বাবু সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102