মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সমালোচনার মুখে মোমবাতি ও দেশলাই নেওয়ার নির্দেশনা প্রত্যাহার করলো কলেজ কর্তৃপক্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সমালোচনার মুখে দু:খ প্রকাশ করে মোমবাতি ও দেশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তি নোটিশে জানানো হয় বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে এই ঘটনা ঘটে।

রবিবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।

শনিবার (২৯ জুন) রাতে মোমবাতি ও দেশলাই নিয়ে যাওয়ার নোটিশ নিয়ে বিভিন্ন নিউজপোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছিল।

ওই রাতেই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়েছে, “পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে মোমবাতি ও দেয়াশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল তা প্রত্যাহার করা হলো এবং উক্ত নোটিশের ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।”

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অন্য একটি কলেজের অধ্যক্ষের পরামর্শের জন্য এই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। ওইরাতেই নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। নতুন করে আরেকটি নোটিশ জারি করা হয়েছে। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। আসলে শিক্ষকতা জীবনে প্রথম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পেয়েছি তাই হয়ত ভুল হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102