মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করলেন এসি আকরাম ফাউন্ডেশনের যুবকরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের জন্য কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন এসি আকরাম ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় যুবকরা। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন স্থানীয় ওই যুবকরা ।

বন্যা কবলিত এলাকায় যেখানেই মানুষের যাতায়াতের অসুবিধা সেখানেই এসি আকরাম ফাউন্ডেশনের হাতছানি আছে বলে জানান হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ আলম তুহিন।

জানা যায়, টাঙ্গাইলের সদর উপজেলার হুগড়া ইউনিয়নের শওকত ডাক্তারের বাড়ির পূর্ব পাশের খালে বন্যার পানি প্রবেশ করায়  প্রায় পাঁচ শতাধিক পরিবারের যোগাযোগ  ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি  স্থানীয় যুবকদের নজরে আসলে তাৎক্ষনিক এসি আকরাম ফাউন্ডেশনের উদ্দেগে সাকোঁর কাজ করতে শুরু করেন স্থানীয় যুবকরা। সাকোঁটি তৈরি করতে তাদের সময় লেগেছে এক সপ্তাহ।

স্থানীয়রা জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শত শত ঘরবাডিসহ রাস্তা ঘাট পানিতে  তলিয়ে গেছে। হুগড়া ইউনিয়নে যে সমস্ত জায়গাতে রাস্তাঘাট বেহাল দশা সে সমস্ত রাস্তা ঘাটসহ দুঃস্থ মানুষের পাশে এসে দাডায় এসি আকরাম ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের কার্যক্রম দেখে এলাকার অনেক মানুষ  ওইসব যুবকদের পাশে এসে সাকোর সার্বিক সহযোগিতা করেন।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূর-এ আলম তুহিন জানান,স্থানীয় যুবকদের সমাজের ভাল ভাল কাজ দেখে আমি নিজেই উদ্বুদ্ধ হই।

এরপর থেকে তাদের সাথে এসি আকরাম ফাউন্ডেশনের অর্থায়নে ইউনিয়নে বেশ কিছু বাজার ঘাটে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হয়।এর মধ্য বেগুনটাল তালেবের বাড়ি,চাকলাদার পাড়া জিয়া চাকলাদারের বাড়ি, উত্তর হুগড়া ফকির বাজার, মোশারফের বাড়ি ও নরসিংহপুরে নওশের  বাড়িতে স্থাপন করে তাক লাগিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে।

এছাড়াও অসহায় দুঃস্থ মানুষকে হাসপাতালে নিয়ে চিকিৎসা কাজে সহায়তাসহ রক্ত দানেও ভুমিকা থাকে।

যুব সমাজের প্রথম গ্রুপের সদস্য রিপন মন্ডল জানান, আমাদের গ্রূপে প্রথমে আট দশজন ছিলাম। এখন আমাদের কাজে উৎসাহিত হয়ে আমাদের ইউনিয়নের যুবসমাজ প্রায় ৬০জন সদস্য রয়েছে।

যাদের মধ্য সবচেয়ে বেশি ভুমিকায় রয়েছে রউফ, হৃদয়, হেল্লাল, ভাসানী ও রফিক।

তিনি আরো জানান, আমি এপর্যন্ত ১০জন অসহায় রোগীকে রক্ত দিয়েছি।  সব সময় মানবতার কাজে হুগড়া ইউনিয়নের এ যুব সমাজ কাজ করবে এই প্রত্যাশা আমাদের।

এসি আকরাম ফাউন্ডেশন মানবতার যে কাজগুলি করছে এটা শুধু লোক দেখানো নয়। ফাউন্ডেশনের ভাল কাজ দেখে যাতে অন্য ইউনিয়নের যুব সমাজ অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে মানবতার কাজ করবে এবং আমাদের এই মানবতার কাজ জেলায় ছডিয়ে যাবে এটাই প্রত্যাশা এসি আকরাম ফাউন্ডেশনের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102