মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

টাংগাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বৃক্ষরোপণ অভিযান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আনসার ও ভিডিপি, জেলা, উপজেলা, ক্লাব-সমিতির নিজস্ব প্রাঙ্গনে ৭০৭ টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, বেল, চালতা, লটকন, ডালিম, বহেড়া, অর্জুন, গর্জন, আমলকি, নিম, আমড়া, তেতুলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারসহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102