মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

এবার বিজ্ঞাপন নির্মানে আমিনুল সিকদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

ক্রাইম সিরিজ ‘সতর্ক সংকেত’ দিয়ে ২০১৮ সালে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন নির্মাতা আমিনুল সিকদার। এরপর পরিচালনা করেছেন বেশ কয়েকটি নাটক, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও। তার পরিচালনা মুগ্ধ করেছে দর্শকদের । এবার তিনি হাজির হচ্ছেন বিজ্ঞাপনচিত্র নির্মাণে।

এ প্রসঙ্গে আমিনুল সিকদার বলেন, মিডিয়াতে যুক্ত আছি প্রায় একযুগ, এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করছি, ভালো লাগছে। চ্যালেঞ্জও আছে অনেক। কারণ আগে যে গল্প এক ঘণ্টায় বলতাম, এখান সেই একিই গল্প ১ মিনিটে বলতে হচ্ছে, তবে ভালো লাগছে।

সিকদার বলেন, ভালো কাজ করার চেষ্টা করছি। যদিও আমার কাজের সংখ্যা খুবই কম, আসলে কোনো কাজের গল্প/ কনসেপ্ট আমার পছন্দ না হলে কখনো সেইটা দর্শকদের দেখানোর চেষ্টা করি না। সেই হিসেবে বিজ্ঞাপনের কনসেপ্টটা আামার বেশ পছন্দ হয়েছে বলেই কাজ করেছি। ভালো একটি বিজ্ঞাপন হয়েছে। আশা করছি প্রচারে গেলে ভালো লাগবে দর্শকদের।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলাতে বিজ্ঞাপনটির শ্যুটিং হয়েছে এখন সম্পাদনার কাজ চলছে। হ্যামার ওয়ার সেফটি শো/জুতার বিজ্ঞাপন ছিল। এটি একটি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি হ্যামার ওয়ার। এছাড়া বেশকিছু খণ্ড নাটক নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন এই নির্মাতা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102