মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :

ভূঞাপুরে ছাত্রদের উপর হামলার ঘটনায় দুই শ্রমিকের জেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে ট্রাক শ্রমিকরা। এতে আসমাউল নামে এক ছাত্র আহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শ্রমিককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদ পলাশ চত্তরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন শেষ করে যাওয়ার পথে পলাশ চত্বরের সামনে তাদের সাথে থাকা মেয়েদের কে অশ্লীল ভাষায় মন্তব্য করে এক শ্রমিক। এতে ছাত্রদের সাথে বাকবিতন্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে ছাত্রদের উপরে ট্রাক শ্রমিক লীগের জিয়াসহ বেশকয়েকজন অতর্কিত হামলা চালায়।

এতে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আসমাউল নামে এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ২ ঘন্টার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা। পরে বিকেলে শ্রমিক নেতা জিয়াসহ দুই শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102