মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপি নেতা সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলেঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহ্বয়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অতিদ্রুত আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। আব্দুস সালাম পিন্টু বিগত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। বিগত ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। বিগত ২০০৮ সালের জানুয়ারিতে তিনি (২১ আগস্টের) গ্রেনেট হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102