মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাড়ির পাশে নিজ পুকুরে জমেলা খাতুন (৭০) বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জমেলা খাতুন কালিহাতী উপজেলা বীরবাসিন্দা গ্রামের মৃত আব্দুল বাছেদের স্ত্রী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বীরবাসিন্দা গ্রামে জমেলা খাতুনের লাশ বাড়ির পাশে নিজ পুকুরে পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয় স্থানীয়রা।

পরে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থল থেকে জমেলা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতের মেয়ে সালমা আক্তার জানান, তার মা দীর্ঘদিন যাবত একাই বাড়িতে একটি ঘরে বসবাস করতেন। পরিকল্পিতভাবে কেউ শরীরের স্বর্ণালংকার নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন।

তবে রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পরেও মরতে পারে অথবা কেউ মেরে পানিতে ফেলে দিতে পারে।

ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। সকল বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102